করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ।

thai foods

সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে“সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা পদত্যাগ করে বসলেন”-ড. হাছান মাহমুদ
পরে৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন