আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন কাদের সিদ্দিকী, জিএম কাদের, সুলতান মনসুর

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর। এছাড়াও ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

thai foods

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।

এদিকে, সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া ১৪ দলের শীর্ষ নেতারাও উপস্থিত হয়েছেন।

এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, ডা. দিলিপ বড়ুয়াসহ আরও অনেক নেতাকে দেখা গেছে। তবে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। সম্মেলনে বিএনপির তিন নেতাকে দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগ।

অপরদিকে, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকাল ৩টায় কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে। এই অধিবেশনে দলের আগামী তিন বছরের জন্য সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচন করা হয়।

নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করে। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। ভোটের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারও সংগ্রহ করা হয়েছিল। তবে একাধিক প্রার্থী না থাকায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এরপর কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী পরে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে নবনির্বাচিত সভাপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হচ্ছেন—সেটা নিশ্চিত ছিল তার রানিংমেট সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পুরো টিম সাজানোর দায়িত্বও কাউন্সিলররা শেখ হাসিনার ওপর অর্পণ করেন। কারণ তিনি দলটির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

খখ/মো মি

আগেসভাপতি হচ্ছেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের!
পরেআওয়ামী লীগের নেতৃত্বে আবারও শেখ হাসিনা-ওবায়দুল কাদের