করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৬

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৯ জনের।

thai foods

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ছয়জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩৬৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৭৮৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

করোনায় ২৪ ঘণ্টায় মৃত একজন নারী, তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৩৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৬৫২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে“ইউক্রেন যুদ্ধে জড়িত সব পক্ষের সাথে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া”- পুতিন
পরেআজ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা, পূরণ হবে শূন্য ৩৩ পদ