ভিপি নূরের বিরুদ্ধে সুধারাম থানায় দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ দায়ের

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে।

thai foods

অভিযোগটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন।

রোববার (৮ জানুয়ারি) দুপুরের দিকে অভিযোগটি দায়ের হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম।

অভিযোগে পত্রে বলা হয়, গত মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশ গণ-অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর ওমরা হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে অস্বীকৃত ইজরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা ন্যাড়া করে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছেন এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছেন।

অভিযোগ দায়েরের বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খখ/মো মি

আগেঅব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, বাড়বে তীব্র শীত
পরে“বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি”-কাদের সিদ্দিকী