এক মাস কারাভোগের পর মুক্ত মির্জা ফখরুল-মির্জা আব্বাস

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

thai foods

আজ (৯ জানুয়ারি) সোমবার সন্ধ্যা ৬টার আগে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতা।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে দেওয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন।

পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাঁদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁদের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। পরে বিএনপির এই দুই নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যান তাঁদের আইনজীবীরা।

গত মঙ্গলবার হাইকোর্ট রুলসহ দুজনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পরদিন বুধবার আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল বিএনপির এই দুই নেতার ছয় মাসের জামিন আদেশ বহাল রাখেন।

খখ/মো মি

আগে“দেশের ব্যাংক খাত নিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াত-শিবির চক্র”-ডিবি প্রধান
পরেআইজিপি পদে আরও দেড় বছর থাকবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন