খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১০০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি।
গ্রেফতার আসামীর নাম নাছিমা আক্তার (৪৫), পিতা-মৃত- মোজাম্মেল হক,স্বামী- মোঃ নয়ন সাং-উত্তর রামপুর, ৫ নং ওয়ার্ড,পশ্চিম ঢেমসা ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া নাছিমা আক্তার পেশাদার ইয়াবা কারবারি।
পুলিশ জানায়, ২২ জানুয়ারি রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি হানিফ পরিবহন বাসে (যার চট্ট মেট্রো-ব-১১-০০৮২) অভিযান চালায়।
এসময় বাসে থাকা যাত্রী নাছিমা আক্তার (৪৫) এর হাতে থাকা পার্টস ব্যাগের ভিতরের পকেটে হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১০০(একশত গ্রাম)। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
খখ/মো মি


