খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।
গত ২১ জানুয়ারি (শনিবার) দুপুরে জেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লা ওসি তোফায়েল আহমেদের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর-২০২২ মাসের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় ওসি তোফায়েল আহমেদকে। মাদক উদ্ধার, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কবীর আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত সরকার-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো.আসাদুজ্জামান সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে এই দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসাবে তৈরি করতে পারব।
২০২২ সালের ১৩ অক্টোবর সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন পুলিশ ইন্সপেক্টর তোফায়েল আহমেদ।
খখ/মো মি


