চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর আউটার রিং রোড এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো.মুজাহিদ (৩২) নামে ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট মারা গেছেন। সিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মুজাহিদ ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

thai foods

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

হালিশহর থানা পুলিশ জানায়, আউটার রিং রোডে ওয়াই জংশন টোল রোডের সামনে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘
আউটার রিং রোডের ওয়াই জংশন টোল রোডের সামনে রাত আনুমানিক ১১টার সময় প্রাইভেট কারের ধাক্কায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মো: মুজাহিদ গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলযোগে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএমপিতে কর্মরত সার্জেন্ট সাইফুল ইসলাম
বলেন, মুজাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

খখ/মো মি

আগেএবারের ৯৫তম অস্কার ছিল এশিয়ার
পরে“আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আওয়ামী লীগের অধীনে নয়”-ড. হাছান মাহমুদ