বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ফুটখালী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

thai foods

গ্রেপ্তার তিনজন হলেন— কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাফরান কোরাচী পাড়া ২ নম্বর ওয়ার্ডের দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার (২৭), একই এলাকার হাবিব চরা আবুল হোসেনের বাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০) এবং মাদারীপুর জেলার মাদারীপুর বাজিতপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিরাজ মোল্লার ছেলে সমরাজ মোল্লা (৫২)।

এবিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালায় ‘টিম বাঁশখালী’। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসআই মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় পুঁইছড়ি ইউপিস্থ প্রেম বাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার উপর চেক পোষ্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় সিএনজি তল্লাশী করে এক নারী ও দুই পুরুষ মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার অপারেশন অফিসার এস আই রাজিব পোদ্দার জানান, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩ ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেসৌ‌দি‌ আরবে সড়ক দুর্ঘটনা: বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৮
পরেপ্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা