খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা করায় উল্টো ফেঁসে গেলেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা মানহানির মামলায় আইনগতভাবে জয়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ২১ হাজার আমেরিকার ডলার ক্ষতিপূরণ দিতে বলেছেন ক্যালিফোর্নিয়ার নবম ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলস। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
শুনানিতে স্টর্মি ড্যানিয়েলসের মামলাটিকে ভুয়া বলে রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে ট্রাম্পকে ১ লাখ ২১ হাজার ৯৬২ ডলার ক্ষতিপূর প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশে বলা হয়েছে, ২০১৮ সালে ড্যানিয়েলস এই মামলাটি দায়েরের পর থেকে আইনজীবীদের পারিশ্রমিক বাবদ ট্রাম্পের যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে— ড্যানিয়েলসকে কেবল সেই অর্থ প্রদান করতে হবে।
আদালতের রায় অনুযায়ী আইনজীবীর খরচ বাবদ ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার জরিমানা দিতে বাধ্য থাকবেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। মঙ্গলবার, ৪ এপ্রিল নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর আদালত এই রায় দেন। এর আগে গত বছরের মার্চ মাসে একই মামলায় আইনি ফি বাবদ অন্তত তিন লাখ ডলার দেয়ার আদেশ দিয়েছিলেন আদালত।
মঙ্গলবার আদালত এই রায় ঘোষণার পরই এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, ‘বিচারক এই মাত্র ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২১ হাজার ৯৬২ দশমিক ৫৬ ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান সেশন আদালতে হাজির হন ট্রাম্প। আদালত প্রাঙ্গণে উপস্থিত হওয়ার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়, পরে পুলিশি হেফাজতেও নেওয়া হয়। তার কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয় তাকে।
এই দিন আদালত ট্রাম্পকে ৩৪টি অভিযোগে অভিযুক্ত করেছেন। ট্রাম্প অবশ্য আদালতের সব অভিযোগ অস্বীকার করেছেন। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ডোনাল্ড ট্রাম্পের ঘুষ দেয়ার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই উন্মাতাল যুক্তরাষ্ট্র। অবশেষে সেই অভিযোগে গ্রেপ্তার করা হয় ট্রাম্পকে। এর মধ্য দিয়ে রীতিমতো নজিরবিহীন এক রেকর্ড গড়ে ফেলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি ফৌজদারী মামলায় বিচারের মুখোমুখি হন। অবশ্য গ্রেফতার হওয়ার কিছু সময় পরেই মুক্তি পেয়ে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
প্রায় ১ ঘন্টা আদালতে থাকার পর সেখান থেকে চলে যান ট্রাম্প। আদালত থেকে বের হয়ে চলে যাওয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলেননি, প্রশ্নের জবাবও দেননি ট্রাম্প।
এর আগে শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হতে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়। কিন্তু প্রাথমিকভাবে কোনোটিই প্রমাণিত হয়নি।
মঙ্গলবার, ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আদালতে হাজির হওয়ার পর ট্রাম্পকে হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন মুল্লুকের অন্যতম প্রভাবশালী এই ধনকুবেরকে গ্রেপ্তার দেখানো হয়। এমনকি পুলিশ কাস্টডিতেও থাকতে হয় তাকে। কিছুক্ষণ পুলিশ কাস্টডিতে থাকার পর বিচারকের সামনে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় সময় ট্রাম্পের চোখে-মুখে স্পষ্ট ফুটে ওঠে বিমর্ষ ভাব।
খখ/মো মি


