রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য আর নেই

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: ঐক্য ন্যাপের সভাপতি, দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

thai foods

ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক ছিলেন তিনি

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। তার শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক।

পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।

খখ/মো মি

আগেআজ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন
পরেঋণখেলাপি মামলায় ১০ বছরের পলাতক আসামি চান্দগাঁও থানা পুলিশের হাতে ধরা!