ঋণখেলাপি মামলায় ১০ বছরের পলাতক আসামি চান্দগাঁও থানা পুলিশের হাতে ধরা!

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ঋণখেলাপির মামলায় ১০ বছর ধরে পলাতক আনোয়ার হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

thai foods

গত রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংস্থ মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১০ বছরের পলাতক আসামি আনোয়ার হোসেন চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঋণখেলাপির দায়ে ৪টি মামলা দায়ের করা হয়। এর পর থেকে বিচার চলাকালে আসামি পলাতক থাকা অবস্থায় সাজা ঘোষণা করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোমবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেরাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য আর নেই
পরে২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন