চন্দনাইশে ৭ হাজার ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: প্রাইভেট কারে করে ইয়াবা পাচার কালে ৭ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এসময় প্রাইভেট কারটি জব্দ করা হয়।

thai foods

এবিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাইভেট কারে করে ইয়াবার চালান আসার খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা পাচারের কাজে ব্যবহার হওয়া প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আজ ১৮ মে সকল পৌনে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার বিশেষ টিম কক্সবাজার থেকে আসা একটি NISSAN প্রাইভেট কার চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়ার ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে
থেকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭০০০( সাত হাজার) পিচ ইয়াবাসহ মঞ্জুর আলম নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার পাগলির বিলের মৃত মুকবুল আহম্মদের ছেলে মঞ্জুর আলম (৩০) ও প্রাইভেট কারের ড্রাইভার ওয়াসিম (৪০)।

উদ্ধার হওয়া ৭ হাজার (৭,০০০) পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ৭০০ গ্রাম। যার মূল্য ২১ লাখ (একুশ লক্ষ) টাকা। ১টি সাদা রংয়ের NISSAN প্রাইভেট কার (যার রেজি: নং-ঢাকা মেট্রো-খ-১২-৪০৪৮) মূল্য ১০ লাখ টাকা।

খখ/মো মি

আগে“দেশের অর্জনসমূহ নস্যাৎ করতে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে”-শেখ হাসিনা
পরে“জাতিসংঘও শেখ হাসিনার দেশ পরিচালনার প্রশংসা করে”-ড. হাছান মাহমুদ