খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে হোটেল সিলভার ইন, হোটেল মেট্রো ইন হতে ১৭ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার পৃথক অভিযানে
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১১ জন পতিতা ও ৬ জন খদ্দরকে গ্রেপ্তার করে।
এবিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহানউদ্দিন। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ থাকায় হোটেল সিলভার ইন, হোটেল মেট্রো ইনসহ অন্য আবাসিক হোটেল গুলোতে অভিযান পরিচালনা করি। এসময় ১১ জন নারী ও ৬ জন পুরুষকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে
গত ১৭ মে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড, সিনেমা প্যালেস এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী ও ৬ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। এসময় সিআরবি পুলিশ ফাঁড়ির অধীন হোটেল সিলভার ইন হতে ৯জন, পুরাতন স্টেশন এলাকার হোটেল মেট্রো ইন হতে ৫ জন এবং সিনেমা প্যালেস এলাকা হতে ৩ জনসহ মোট ১৭জন (পুরুষ ৬ ও নারী ১১) জনকে গ্রেপ্তার করে হয়েছে।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
খখ/মো মি


