খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি ও নগদ ১২ হাজার টাকা।
গ্রেফতারকৃত ছিনতাইকারিরা হলো, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়ার সত্তার মেম্বারের বাড়ির মোঃ হোছাইনের ছেলে মোঃ ইমরান হোসেন ইমন প্রকাশ ক্যারেট ইমন (২৩), কুমিল্লার লাকসাম থানাধীন মোহাম্মদপুর খয়ের মিয়ার বাড়ির মৃত মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সজীব (২৩), নোয়াখালীর হাতিয়া থানাধীন চৌরাঙ্গী ইমামের বাড়ির আবু তাহেরের ছেলে মোঃ ইমাম উদ্দিন রিপন (২৪), কিশোরগঞ্জের নিউটাউনের হায়দার মঞ্জিল এলাকার অনিক গাজীর স্ত্রী আফরোজা আক্তার রিতু (২২)।
এ বিষয়ে চান্দগাঁও থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, নারীসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি ও নগদ ১২ হাজার টাকানউদ্ধার করা হয়
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার মোঃ সালাউদ্দিন (৩৫) সাথে যোগাযোগ মাধ্যম ইমুতে পরিচয় হয় ছিনতাইকারী চক্রের নারী সদস্য আফরোজা আক্তার রিতু’র। এতে দুজনের সখ্যতা গড়ে ওঠে। এ সুবাধে তারা কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নয় এবং ছিনতাইকারী আফরোজা আক্তার রিতুর(২২) ভাড়া করা একটি করোলা ফিল্টার গাড়ি (যার রেজিষ্ট্রেশন নং- (চট্ট মেট্রো-গ-১২-১৫৪৯) যোগে অলংকার শপিং সেন্টারের সামনে হতে তারা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হন গত ১৬ মে। রাত আনুমানিক ৯ টার সময় চান্দগাঁও আবাসিক এ-ব্লকের মুখে আরাকান রোডস্থ দ্যা পিৎজা কোম্পানির সামনে পৌঁছলে ছিনতাইকারী (ড্রাইভার) মোঃ ইমাম উদ্দিন রিপন, মোঃ ইমরান হোসেন ইমন প্রকাশ ক্যারেট ইমন ও মোঃ সজীব এর পরস্পর যোগসাজসে জোর করে গাড়ীতে ওঠে পড়ে। ছিনতাইকারী মোঃ ইমরান হোসেন ইমন প্রকাশ ক্যারেট ইমন ও মোঃ সজীব গাড়ীতে ওঠার সাথে সাথে ভিকটিম (ছিনতাইয়ের শিকার) মোঃ সালাউদ্দিন (৩৫) এর নাকে মুখে চেপে ধরে। এসময় মোঃ সালাউদ্দিন বাঁচাও বাঁচাও করে চিৎকার চেচামেছি করলে ছিনতাইকারীরা সালাউদ্দিনের হাতে মুখে চাপ দিয়ে ধরে রেখে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার পকেট হতে নগদ পনের হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা হলে
থানার একটি বিশেষ টিম অভিযানে নামে।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে রাস্তার উপর হতে ঘটনায় জড়িত ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়।
পরে ছিনতাইকারী মোঃ ইমরান হোসেন ইমন প্রকাশ ক্যারেট ইমনের হেফাজত হতে ৮ হাজার ও মো. সজীবের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে বাদীর কাছ হতে নগদ ১৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেওয়া এবং ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।
অভিযানে বিশেষ টিমের দায়িত্বে ছিলেন চান্দগাঁও থানার এসআই আজিজুল হক ও এসআই রফিকুল ইসলাম।
এ ঘটনায় উদ্ধার করা হয় একটি করোলা ফিল্টার গাড়ি (যার রেজিষ্ট্রেশন নং- চট্ট মেট্রো-গ-১২-১৫৪৯)। ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি প্লাষ্টিকের কাটার, নগদ ১২ হাজার টাকা।
খখ/মো মি


