চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধার, গ্রেপ্তার ২

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে নিকট আত্মীয়দের হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার নিহত হয়েছেন। বৃদ্ধা নিহতের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

মঙ্গলবার (২৩ মে) ভোরে উপজেলার কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর মাইজ পাড়া সইজ্জার বাপের বাড়ি এলাকার মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) ও তার (আলী আছকর) মেয়ে আমেনা আক্তার (৩২)।

সোমবার (২২ মে) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সইজ্জার বাপের বাড়ির বাসিন্দা মৃত সাহেব মিয়ার স্ত্রী বলকিছ খাতুন (৭০) নিকট আত্মীয়দের হামলায় নিহত হন।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এঘটনায় নিহত বৃদ্ধা বলকিছ খাতুনের ছেলে মীর কাশেম (৩৫) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মে (শুক্রবার) সকাল সাড়ে ১১টার সময় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় মামলার ১নং আসামি আলী আছকর লাঠি দিয়ে মাথায় আঘাত করে ৭০ বছর বয়সী বৃদ্ধা বলকিছ খাতুনকে। পরে আহত বলকিছকে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় রাখেন। ২২ মে (সোমবার) দুপুর ১টার সময় মামলার ২নং আসামি আমেনা আক্তার বৃদ্ধা বলকিছ খাতুনের উপর পুনরায় হামলা চালিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়। পরে মুমূর্ষ অবস্থায় রাত ৮টার দিকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খখ/মো মি

আগে“২০২৫ সালের মধ্যে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম”-শিক্ষামন্ত্রী
পরেপ্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের