খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়নে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জুন বিকেল ৪টায় স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র আয়োজন করে হাশিমপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের বিট পুলিশিং কমিটি।
ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক
(তদন্ত) আব্দুল বারী, বিট পুলিশিং কমিটির
সভাপতি ও হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক।
এস.আই হাছান উদ্দিন ও এ এস আই ছোটন দাশের সন্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, বিভিন্ন শ্রেনীপেশার দেড় শতাধিক ব্যক্তি বর্গ।
বক্তারা হাশিমপুর এলাকার অপরাধ সংক্রান্ত সমস্যার চিত্র তুলে ধরলে সমস্যার সমাধান তথা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি পুলিশী সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন থানার ওসি।
খখ/মো মি


