দেশে ডেঙ্গু জ্বরে ১ দিনে ৪ জনের মৃত্যু

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৭৭ জন নতুন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

thai foods

শনিবার (১৭ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে তিনজনই রাজধানী ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩। আর চলতি জুন মাসে মারা গেলেন ২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে চারজন মারা গেছেন। এই সময়ে ৪৭৭ জন নতুন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বছর মোট ৩ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ রোগী ঢাকা শহরের, বাকি ২৩ শতাংশ ঢাকা জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বাকি অঞ্চলের।

খখ/মো মি

আগে“ভিসানীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন”-ওবায়দুল কাদের
পরে“সাংবাদিক নাদিম হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু দরকার সবকিছুই করা হবে”-তথ্যমন্ত্রী