দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭০ জন।

thai foods

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ২৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯৯১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৯৩ জন। ঢাকায় ৫ হাজার ২৭৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৫২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।

খখ/মো মি

আগেআগামী নির্বাচনে ‘নৌকা’য় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
পরে“মন্দির দর্শন কিংবা পূজো দেওয়া এটা আমার ব্যক্তিগত পছন্দ”-সারা আলি খান