ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯৩ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশে রোববার (২৩ জুলাই) থেকে সোমবার (২৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রেকর্ড ২ হাজার ২৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

thai foods

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২২৮ জন। চলতি মৌসুমে এর আগে এতো ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় এটি দেশে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তৃতীয় সর্বোচ্চ রোগীসংখ্যা। এর আগে ২০১৯ সালে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন।

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গু আক্তান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৩৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬২২ জন। এর মাঝে ঢাকায় ১৬ হাজার ৬৪৪ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৯৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

খখ/মো মি

আগে“নির্বাচন যে কেউ বর্জন করতে পারে, কিন্তু প্রতিহত করার অধিকার কারো নেই”-তথ্যমন্ত্রী
পরেটেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব