বীর মুক্তিযোদ্ধার দুইটি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ‘টিম কোতোয়ালি’ 

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাস সুনুর হারিয়ে যাওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন ‘টিম কোতোয়ালি’।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন  আরমান হোসেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাস সুনু ১নং সেক্টরে যুদ্ধ করেছেন দেশের জন্য। দেশের স্বাধীনতার পিছনে ওনার অবদান অনেক। বীর মুক্তিযোদ্ধাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হয়তো কখনো সম্ভব নয়, কিন্তু ওনার পাশে থেকে সামান্যতম খুশির কারণ হতে পেরে গর্বিত ‘টিম কোতোয়ালি’। উনিও কথা দিয়েছেন একদিন ডিউটির ব্যস্ততার ফাঁকে আমাদেরকে ওনার মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো শেয়ার করবেন।

পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাস সুনু ২০২২ সালের অক্টোবর মাসে তিনটি মোবাইল ফোন হারিয়ে জিডি করেছিলেন কোতোয়ালি থানায়। তথ্য প্রযুক্তির সাহায্যে এরমধ্যে দুইটি মোবাইল উদ্ধার করে ওনার কাছে হস্তান্তর করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন আরমান হোসেন এবং এসআই মিজানুর রহমান চৌধুরী।

খখ/মো মি

আগেজঙ্গিবাদ-সন্ত্রাস বন্ধে আলেম-ওলামাদের সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর
পরে“২ সেপ্টেম্বর ‘এক্সপ্রেসওয়ে’ও ২৮ অক্টোবর ‘বঙ্গবন্ধু টানেল উদ্বোধন’-ওবায়দুল কাদের