চন্দনাইশের বরমায় ৩ ইয়াবা বিক্রেতার দেহ তল্লাশি করে মিলল ১ হাজার পিস ইয়াবা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশের বরমায় ৩ ইয়াবা বিক্রেতার দেহ তল্লাশি করে পাওয়া গেল ১ হাজার পিস ইয়াবা।

thai foods

বরমার পশ্চিম কেশুয়া ছৈয়দ বাজারে খোরশেদ আলমের দোকানের পিছনে অভিযান চালিয়ে চন্দনাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম চন্দনাইশ’ বরমার পশ্চিম কেশুয়া ছৈয়দ বাজারে খোরশেদ আলমের মুদি দোকান ও চা দোকানের পিছনে অভিযান চালিয়ে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা যায় ১ হাজার পিস ইয়াবা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বরমার পশ্চিম কেশুয়া এসপি দেলোয়ার এর বাড়ির মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো: রাশেদ (২৬), চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত আমির আহম্মদের ছেলে মো: ওয়াসিম (৩৮) ও বরমার পশ্চিম কেশুয়া হাজী আব্দুর ছবুরের বাড়ির মৃত হাফেজের ছেলে মামুনুর রশিদ (২৪)।

খখ/মো মি

আগে“অনেকক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও বিএনপি মারাত্মক”-ড. হাছান মাহমুদ
পরেবাংলাদেশ-ভারতের মধ্যে ৩ সমঝোতা স্মারক সই