আজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ভারতে জি-২০ সম্মেলন শেষে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

thai foods

৩৩ বছর পর বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের এটিই হবে প্রথম সফর। এর আগে ১৯৯০ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট মিতেরাঁ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক সফরে ঢাকায় এসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শীর্ষ বৈঠক এবং ফরাসি প্রেসিডেন্টের সম্মানে তার দেওয়া ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দুই নেতার মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

বাংলাদেশ ও ফ্রান্সের সরকার আন্তরিকভাবে আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। প্রায় ৩৩ বছর পর এটিই হবে কোনো ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। সবশেষ ১৯৯০ সালে বাংলাদেশে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটাররান্ড।

খখ/মো মি

আগে“বিএনপি নেতারা এখন চোখে অন্ধকার দেখছে”-ওবায়দুল কাদের
পরেটাকার ভাগ নিয়ে পাহাড়তলীতে এক যুবলীগ নেতা খুন