খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ১২ বছর বয়সী এক নাবালিকা মেয়ের বাথরুমের অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসা এক শিক্ষক ধরা পড়েছে র্যাবের জালে।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে ওই শিক্ষকের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে র্যাবের বিশেষ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া শিক্ষক আয়াতুল ইসলাম (৩৫) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি মুসলিম ব্লকের বাসিন্দা ফয়জুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের নিউরন ইংলিশ স্কুলের সাবেক শিক্ষক।
র্যাব জানায়, চট্টগ্রাম নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক নাবালিকা মেয়ের বাথরুমের অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে এ ভিডিও তার বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ৩ বছর ধরে ব্ল্যাকমেইল করে আসছে আয়াতুল ইসলাম (৩৫)।
একপর্যায়ে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে শিক্ষকের ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে অশ্লীল ছবি পাঠাতেও বাধ্য করে এবং ওই মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো শিক্ষক আয়াতুল।
মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়া মেয়েটির স্বজনের কাছ থেকে জানতে পেরে ঘটনা তদন্তে নামে র্যাব। পরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ওই শিক্ষকের মোবাইলে শিক্ষার্থীর শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করার পাশাপাশি তার ফেইসবুকে ও ম্যাসেঞ্জারে শিশু ছাত্রীটির কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি পাওয়া যায়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, গ্রেফতারের পর ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে সে নাবালিকা মেয়েটিকে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করে।
যৌন নিপীড়নকারী শিক্ষকের মোবাইল ফোনটি জব্দ করা করে তার বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রন আইনে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স


