চট্টগ্রামের অপর্ণাচরণ স্কুলসহ আশপাশ এলাকা হকার মুক্ত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার অপর্ণাচরণ স্কুল, আমতল, নিউমার্কেট এলাকার আশপাশের এলাকায় ভাসমান অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে।

thai foods

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টা-সাড়ে ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরমান হোসোন।

ওসি তদন্ত আরমান হোসোন জানান, আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টা-সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকার অপর্না চরণ সিটি কর্পোনেশন উচ্চ বিদ্যালয়ের আশপাশ, আমতল, নিউমার্কেট এলাকার অবৈধ হকার উচ্ছেদ করে এলাকা হকার মুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, স্কুলের শিক্ষার্থী, জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, যানচলাচল স্বাভাবিক করতে এই অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন। সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার, এসআই মোমিনুল হাসান।

খখ/মো মি

আগেব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার আর নেই
পরে“অক্টোবরেই আওয়ামী লীগ সরকারের পতন হবে”-আমীর খসরু মাহমুদ চৌধুরী