পাঁচলাইশে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ ডাকাতির প্রস্তুতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গোলাম রাব্বানী বাবুকে গ্রেফতার করেছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন,আজ ৪ অক্টোবর ‘টিম পাঁচলাইশ’ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গোলাম রাব্বানী বাবুকে গ্রেফতার করে।

গত ২০১৬ সালের ৪ জানুয়ারি গোলাম রাব্বানীবাবুকে সহযোগীসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে প্রবর্তক মোড় এলাকা থেকে চাইনিজ কুড়াল ও ছোরাসহ গ্রেফতার করা হয়েছিল।

ওসি আরও বলেন, আসামি গোলাম রাব্বানী বাবু’র বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, দ্রুত বিচার ও মাদকের ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে গ্রেফতারের পর ‘অসুস্থ হয়ে’ দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু
পরে“স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি “- স্পিকার