ব্রয়লার মুরগির অস্বাভাবিক দাম: কাজী ফার্মসকে ৫ কোটি, সাগুনা ফুডকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

thai foods

খাসখবর বাণিজ্য ডেস্ক: বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক বৃদ্ধি করার মামলায় কাজী ফার্মসকে পাঁচ কোটি ও সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে তিন কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

thai foods

ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত দুটি মামলায় গতকাল ৯ সেপ্টেম্বর (সোমবার) এই রায় ঘোষণা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সোমবার কমিশনে মামলা দুটির রায় হয়েছে। কোম্পানিগুলো প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৫ ধারা লঙ্ঘন করায় তাদের এ জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এখন কোম্পানিগুলোকে জরিমানার টাকা ১০ কার্য দিবসের মধ্যে কমিশনকে দিতে হবে। তারা যদি যথাসময়ে জরিমানার টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে প্রতিদিনের জন্য তাদের আরো এক লাখ টাকা করে কমিশনকে জরিমানা দিতে হবে। তবে কোম্পানি দুটি চাইলে এ রায়ের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করতে পারবে বলেও জানান তিনি।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক বাড়িয়ে সিন্ডিকেট করার দায়ে কাজী ফার্মস গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান, সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক, আলাল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের এমডি বা সিইও, নারিশ পোল্ট্রি ও হ্যাচারির পরিচালক, প্যারাগন পোল্ট্রির এমডি এবং সিপি বাংলাদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়।

এছাড়া গত বছরের সেপ্টেম্বরে চাল, আটা, ডিম, হাঁস এবং প্রসাধন সামগ্রীর মতো জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরির অভিযোগ এনে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪৪টি মামলা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

খখ/মো মি

আগেঅর্থনীতিতে নোবেল পেলেন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন
পরে“স্রষ্টার কাছে প্রার্থনা বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন”-ড. হাছান মাহমুদ