খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১৭৫০ কেজি চিনি উদ্ধার করেছে। এসময় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন সুকানি-মোঃ শাখায়াত হোসেন(৩০), লস্কর-সিরাজুল ইসলাম (৩৫), লস্কর-নুরুউদ্দিন (৩৮), লস্কর-আশরাফ উদ্দিন(২৮), লস্কর-আরিফ (২০)।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘টিম সদরঘাট নৌ থানা’ অভিযান চালিয়ে
চুরি যাওয়া ১৭৫০ কেজি চিনি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এস আলম সুগার মিলের জন্য আমদানিকৃত চিনি ৩৫ বস্তা (প্রতি কেজি বস্তায়- ৫০ কেজি করে মোট-১৭৫০ কেজি) চুরি হয়। যার প্রতি কেজি চিনির মূল্য-১২০ টাকা করে মোট মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
গত ৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টার সময় সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে কর্ণফুলী নদীতে অবস্থানরত এমভি তারিবুন নাজাত জাহাজ হতে চুরি যাওয়া ১৭৫০ কেজি (৩৫ বস্তা) উদ্ধার করা হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সিএমপির বাকলিয়া থানায় মামলা রুজুর পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


