ডেঙ্গুতে ১দিনে ১৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০১৪ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ২৭২ জন মারা গেলেন।

thai foods

সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগী ২ হাজার ১৪ জন। তাদের মধ্যে ৪৫৪ জন ঢাকার। ১ হাজার ৫৬০ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৫৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৯৭ জন। বাকি ৫ হাজার ৪৯২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ১৯৯ জন।

খখ/মো মি

আগে“২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে”-ওবায়দুল কাদের
পরে২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন