খাসখবর শিক্ষা ডেস্ক: চলতি বছরের মতো আগামী ২০২৪ সালেও ২২ দিন সরকারি ছুটির অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।
তিনি বলেন, এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।
মাহবুব হোসেন বলেন, চলতি বছরও (২০২৩ সাল) সরকারি ছুটি ২২ দিন ছিলো। তবে এর মধ্যে আট দিন পড়েছিলো সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।
খবর/মো মি
২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি মোট ২২ দিন। এর মধ্যে শুক্রবার পড়েছে দুইদিন।
সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
খখ/মো মি


