ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মহাসড়কে বিজিবি’র টহল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

thai foods

রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন রয়েছে। ধানমন্ডি, পল্টন, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে বিজিবি সদস্যরা সীতাকুণ্ড থেকে মীরসরাই পর্যন্ত চট্টগ্রামের সীমানায় মহাসড়কে টহল দিতে শুরু করেছে।

৮ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ গণমাধ্যমকে জানান, সীতাকুণ্ড ও মীরসরাইয়ে দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনের সদস্যরা চারটি করে মোট আটটি টিমে ভাগ হয়ে টহল দিচ্ছে।

গত শনিবার ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ডের পর বিএনপি-জামায়াত রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। হরতাল শেষে উভয় দলের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের দামপাড়ায় বাসে আগুন
পরে৮ম ব্যালন ডি’অর জয় করলেন লিওনেল মেসি