সীতাকুণ্ডে অস্ত্র-গুলিসহ ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

thai foods

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জঙ্গল সলিমপুর থেকে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে জঙ্গল সলিমপুর থেকে শফিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ওয়ান শ্যুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার শফিকুল ইসলাম সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

খখ/মো মি

আগে“বিএনপি সন্ত্রাসী দল, আবারও প্রমাণ হলো”-প্রধানমন্ত্রী
পরে৪ নভেম্বর আওয়ামী লীগ-বিএনপিসহ ৪৪টি দলের সঙ্গে ইসির সংলাপ