সিএমপির ৪ থানার ওসি পদে রদবদল: কোতোয়ালিতে ওবায়েদুল, চান্দগাঁওয়ে জাহিদুল, বাকলিয়ায় আফতাব ও পতেঙ্গায় কবিরুল নতুন ওসি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে কোতোয়ালী, চান্দগাঁও, বাকলিয়া ও পতেঙ্গা থানার ওসি পদে রদবদল করা হয়।

রদবদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা গেছে, সদ্য সিএমপিতে যোগ দেওয়া পুলিশ পরিদর্শক এসএম ওবায়েদুল হক কোতোয়ালী থানার নতুন ওসি পদায়ন করা হয়েছে। কোতোয়ালী থানার বর্তমান ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

আর পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানার ওসি পদায়ন করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এদিকে, চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামকে সিএমপির ডিবি-বন্দর বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। আর বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক সাজেদ কামালকেও সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগেডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২৮
পরেআবারও ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি