আবারও ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: তিন দিনের অবরোধের পর সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

thai foods

আগামী ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করবে তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পালিত অবরোধের মতোই এবারও বিএনপি রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে ৫ ও ৬ নভেম্বর।

এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল। সেদিন দিনভর দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে পিটিয়ে হত্যা, বাসে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ চেকপোস্টে আগুন ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরদিন গ্রেফতার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শীর্ষ নেতাদের গ্রেফতার এবং নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল বিএনপি। এই তিন দিনে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার এবং তাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে বিএনপির। এসবের পরিপ্রেক্ষিতেই বিএনপি এবার আরও দুদিন অবরোধ কর্মসূচি ঘোষণা করল।

খখ/মো মি

আগেসিএমপির ৪ থানার ওসি পদে রদবদল: কোতোয়ালিতে ওবায়েদুল, চান্দগাঁওয়ে জাহিদুল, বাকলিয়ায় আফতাব ও পতেঙ্গায় কবিরুল নতুন ওসি
পরে“সাংবাদিকদের জন্য শেখ হাসিনার সহায়তা নজিরবিহীন”-তথ্যমন্ত্রী