পতেঙ্গা থানার নতুন ওসি কবিরুল ইসলাম

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির পতেঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সিটিএসবির ইন্সপেক্টর মো. কবিরুল ইসলামকে।

thai foods

আজ ৫ নভেম্বর (রোববার) বিকালে পতেঙ্গা
থানার বিদায়ী ওসি মো. আফতাব হোসেনের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন।

গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) সিএমপির এক আদেশে পতেঙ্গা থানাসহ ৪ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে সিএমপির সিটিএসবির ইন্সপেক্টর মো. কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত ওই আদেশে জানা গেছে, সিএমপির পুলিশ পরিদর্শক এসএম ওবায়েদুল হক কোতোয়ালী থানার নতুন ওসি পদায়ন করা হয়েছে। কোতোয়ালী থানার বর্তমান ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। আর পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানার ওসি পদায়ন করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এদিকে, চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামকে সিএমপির ডিবি-বন্দর বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। আর বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়। এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক সাজেদ কামালকেও সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, পতেঙ্গা থানার নতুন ওসি মো. কবিরুল ইসলাম ইতিপূর্বে সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন। ওসি মো. কবিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার সদর থানায়।

খখ/মো মি

আগেআজ ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন
পরে“যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তাদের খুঁজে বের করে শায়েস্তা করা হবে”-তথ্যমন্ত্রী