আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে।

thai foods

শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি কাজী জাফরউল্লাহকে কমিটির কো-চেয়ারম্যান করার কথা জানান। এর আগে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সদস্য সচিব করা হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে৷

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগে“বাংলাদেশের ইলেকশন নিয়ে পিটার হাসের এতো দৌড়াদৌড়ি ভালো না”-কাদের সিদ্দিকী
পরে“নির্বাচন সুষ্টু করতে বন্ধুরাষ্ট্র সহায়ক হলে স্বাগত জানাব”-পররাষ্ট্রমন্ত্রী