বাকলিয়ায় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪ বান্ডেল জুয়া খেলার তাস ও নগদ ৩০৪০ টাকা উদ্ধার করা হয়।

thai foods

গত ১৯ নভেম্বর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ মালেক সল্ট ফ্যাক্টরী দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনীর ১নং রুমের ভিতর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, এসকান্দর মিয়া(৩৫), মোঃ জাহেদ (৫০), মোঃ মনির হোসেন প্রঃ মাইন উদ্দিন (৫৫), শরিফুল হক (৬০), মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ জাহাঙ্গীর (৬৫)।

এবিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন।
তিনি জানান, বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ মালেক সল্ট ফ্যাক্টরী দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনীর ১নং রুমের ভিতরে নগদ টাকার মাধ্যমে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

খখ/মো মি

আগেফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির
পরেবাকলিয়া থানার অভিযানে ৩১২০ পিস ইয়াবা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার