খাসখবর চট্টগ্রাম ডেস্ক: খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে মো. হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। কি কারণে খুন হয়েছে এটা এখনও বিস্তারিত জানতে পারিনি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক জানান, ছুরিকাঘাতে আহত এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।
খখ/মো মি


