আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত, ঘোষণা আজ বিকালে

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

thai foods

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত তিন দিনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। এসময় সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

খখ/মো মি

আগেআজ এইচএসসির ফল প্রকাশ
পরেচট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার