খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত ৬ ফেব্রুয়ারি নতুন ষ্টেশন রোডস্থ রাইসা ইলেকট্রনিক্সের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আব্দুল মান্নান শেখ কালু (৪২), মোঃ সুফি শওকত আকবর রানা (৫৪)।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নতুন ষ্টেশন রোড থেকে
১৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
খখ/মো মি


