খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৫০ লিটার মদসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার সময় সিএমপির আকবরশাহ থানাধীন স্ক্র্যাপ কলোনী হতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাবেয়া আক্তার (৩৮) খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার ডিজ্ঞাছড়া এলাকার
শাহ আলমের স্ত্রী।
জানা গেছে, আজ ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার সময়
৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,চট্টগ্রামের ‘অপারেশন ও ইন্টিটেলিজেন্স’ টিম ইনচার্জ ইন্সপেক্টর রনজিত বড়ুয়া’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএমপি আকবরশাহ থানাধীন স্ক্র্যাপ কলোনী হতে ৫০ লিটার চোলাই মদসহ রাবেয়া আক্তার (৩৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাবেয়ার স্বামী শাহ আলম দীর্ঘদিন ধরে পলাতক। রাবেয়া বর্তমানে পাহাড়তলী রেলওয়ে স্ক্র্যাপ কলোনীতে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালাচ্ছিল।
এবিষয়ে ইন্সপেক্টর রনজিত বড়ুয়া জানান , ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কামরুজ্জামানের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে সিএমপি আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


