কোতোয়ালি থানার অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্য গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

thai foods

বুধবার (৬ মার্চ) সিআরবি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো- মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম কোতোয়ালি’ সিআরবি কাঠের বাংলো মোড় পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৬ সদস্যকে গ্রেপ্তার করে। এবিষয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু হলো হাসপাতালে, মূল হোতাসহ গ্রেফতার ২
পরেবিপ্লব বড়ুয়ার ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন