“বান্দরবানে ব্যাংক ডাকাতিতে জড়িতরা রেহাই পাবে না”- স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের ঘোষণা:
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

thai foods

একইসঙ্গে তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (৬ এপ্রিল) রুমায় ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ থেকে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হবে। এছাড়া ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় আগাম তথ্য দেওয়ার বিষয়ে গোয়েন্দাদের ব্যর্থতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগে“নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি”- ম্যানেজার নেজাম উদ্দীন
পরেচট্টগ্রামের বন্দরে অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, অপহরনকারী গ্রেফতার