খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে ১ হাজার ৪০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। একাজে জড়িত ২ জন চোরাই ডিজেল পাচারকারী আটক করা হয়।
গত ২০ এপ্রিল (শনিবার) রাতে কর্ণফুলী নদীর ঘাটের কূল থেকে চোরাই ডিজেল তেল বোঝাই নৌকা জব্দ করা হয়।
আটক চোরাই ডিজেল তেল পাচারকারীরা হলেন, আরফাতুল ইসলাম (২২) ও ফয়সাল আহমদ (২৬)। তারা দুজনই কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার বাসিন্দা।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.একরাম উল্লাহ ‘খাসখবর ডট নিউজ‘ কে বলেন, মাননীয় নৌ পুলিশ প্রধান স্যারের নির্দেশে কর্ণফুলী নদীতে তেল চোরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গত রাতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০ লিটার চোরাই ডিজেল বোঝাই একটি নৌকা আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন তেল পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত ১ টন ৪০ লিটার ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।

খখ/মো মি


