আরো এক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিল করোনা,আইজিপির শোক

পুলিশ, করোনা,আইজিপি, শোক
thai foods

খাসখবর বিভাগীয় সংবাদ : মহামারী করোনার বিষে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

thai foods

করোনায় জীবন দেয়া এ সম্মুখযোদ্ধার নাম মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে।

পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে পুলিশ সদস্য মোশারফের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

খখ/প্রিন্স

আগেদেশের মানুষ আজ আতঙ্কিত : মির্জা ফখরুল
পরেমেট্রোরেলের প্রতি ট্রেনে থাকবে ১৭৩৮ জন যাত্রী