ঐক্যবদ্ধ ভাবে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাঁশখালী আওয়ামী লীগ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে প্রদক্ষিত হয়।

thai foods

পরে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ জুন) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী পৌর মেয়র ও পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক এ্যডভোকেট এস.এম তোফায়েল বিন হোসাইন, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি।

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিপি সমশু, ওলামা লীগ নেতা আক্তার হোসাইন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বাঁশখালীতে আমরা যারা মূলধারার রাজনীতি করি সবাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলে আমরা তাদের কে সতর্ক করে দিতে চাই। বাঁশখালীর সংঘবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।’

খখ/মো মি

আগেরোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চান প্রধানমন্ত্রী
পরেচট্টগ্রামে ডা. কোরবান আলী খুনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২