পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৫ বন্ধু নিহত

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৫ তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

thai foods

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বন্ধু ছিলেন। তারা হলেন— ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের জিহাদ হোসেন (২৫), বিজয় হোসেন (২৫), সিয়াম হোসেন (২৩), শিশির ইসলাম (২২) এবং শাওন হোসেন (২৪)।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল প্রাইভেটকারটি। এতে চালকসহ সাতজন আরোহী ছিলেন। দাশুড়িয়া এলাকায় আসার পর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুইজন। অপর দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

খখ/মো মি

আগেএবার কাস্টমস কমিশনার এনামুল হকের বহুতল বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ
পরেবাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় চীন