“জড়িত সবার নাম আছে, সময় হলে ব্যবস্থা নেব”-ডিবিপ্রধান

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলের স্লিপার খুলতে পারে না, মেট্রো স্টেশন ভাঙচুর করতে পারে না, হাইওয়েও আটকাতে পারে না। বিশেষ একটি মহল তাদের ওপর ভর করে এমন কার্যক্রম চালাচ্ছে।

thai foods

বুধবার বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিসি চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংঘর্ষ-ভাংচুরের ঘটনায় অভিযান চালিয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তারা আমাদের অনেক নাম দিয়েছে। যারা জড়িত সকলের নাম আছে। সময় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

ডিবিপ্রধান বলেন, একটি অশুভ চক্র আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান পরিচালনা করে তাজা ককটেল, লাঠিসোটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি।

তিনি বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এই গ্রুপটি অর্থ, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও পানি সাপ্লাই দিয়ে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে। যারা এগুলো করেছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও জানান, গতকালও ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে তারা অনেকের নাম বলেছেন।

আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলেও জানান হারুন অর রশীদ।

খখ/মো মি

আগেচট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় আসামি ৭ হাজার, গ্রেফতার ৮৮
পরেবৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ