পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হলো খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহকে

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নেয়ামত উল্যাহকে বদলি করা হয়েছে।

thai foods

পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে খুলশী থানা থেকে তাকে সরিয়ে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে খুলশী থানার অফিসার ইনচার্জ বদলি হয়েছেন।

প্রজ্ঞাপনে ‘প্রশাসনিক কারণে’ এ বদলির আদেশ জানিয়ে ‘অবিলম্বে’ এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে আরো পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যায় বদলির আদেশ প্রাপ্ত খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্যাহ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল বাশারের কাছে থানার দায়িত্বভার হস্তান্তর করে বিদায় নেন।

উল্লেখ্য, গত বছরের (২০২৩ সাল) নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অপরাধে নির্বাচন কমিশন খুলশী থানার ওসি রুবেল হাওলাদারকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জে বদলি করলে, ওই সময় সিএমপির ইন্সপেক্টর (ক্রাইম) শেখ নেয়ামত উল্লাহকে খুলশী থানার ওসি হিসাবে পদায়ন করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

খখ/মো মি

আগেআমার বাবাকে পিটিয়ে হত্যা করা হলো কেন?- পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজের সন্তানদের জিজ্ঞাসা
পরে“দাবি তো পূরণ হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে, কেন?”-প্রশ্ন প্রধানমন্ত্রীর