শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাজধানীর শাহবা‌গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী।

thai foods

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা তাদের শুভেচ্ছা জানান।

এ সময় ‌‘হা‌সিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ ব‌লে স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা অনেকে রিকশায় ক‌রে প‌রিবার ‌নি‌য়ে উল্লাস ক‌রে ক‌রে শাহাবা‌গে জড়ো হচ্ছেন।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

খখ/মো মি

আগেঅসহযোগ কর্মসূচি: দিনভর সংঘর্ষে সারাদেশে নিহত ৯৮
পরেগণভবন সাধারণ মানুষের দখলে